আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ঢাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী আটক, বোমা উদ্ধার

ঢাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী আটক, বোমা উদ্ধার


ঢাকার আশুলিয়ায় একটি দোতলা ভবন থেকে সন্দেহভাজন এক নারী জঙ্গিকে আটক করেছে পুলিশ। বিপুলসংখ্যক জঙ্গি ও গোলাবারুদ থাকার খবরে ওই ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এছাড়া কিছু পেট্রোল বোমা, স্বয়ংক্রিয় আঘাতের জন্য ব্যবহারযোগ্য বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন ওই বাড়িটি ঘেরাও করে পুলিশ। আক্তার হোসেন নামে এক প্রবাসীর মালিকানাধীন ওই বাড়িতে ঘণ্টা দেড়েকের ওই অভিযান রাত সাড়ে আটটার দিকে সমাপ্তের কথা জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, আটক ওই ভাড়াটিয়া নারীর নাম শায়লা শারমিন। তার স্বামী তানভির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপির ৫নং ওয়ার্ড সদস্য লেহাজ মেম্বার জানান, বাড়িতে জঙ্গি রয়েছে খবরের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে আসেন। এই বাড়িটি ১৫ দিন আগে ভাড়া দেওয়া হয়। বাড়ির মালিক আকতার হোসেন সৌদিতে থাকেন। তার স্ত্রী শিরিন আক্তারের নামে বাড়িতে নামফলক রয়েছে।

লেহাজ বলেন, প্রায় ১০ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজন বাড়িটি ভাড়া নেন। বাড়িটি দেখাশোনা করেন বাড়ির মাি কের ভায়রা শাহজাহান। তিনিই বাড়িটি সম্প্রতি ভাড়া ভাড়া দেন।

রাত সাড়ে ৮টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, অভিযানে শায়লা শারমিন এক নারীকে আটক করা হয়েছে। তবে তার স্বামী পলাতক তানভীর জাবি শিক্ষার্থী। তারা উভয়েই নিউ জেএমবির সদস্য।

তিনি বলেন, ওই বাড়ি থেকে কিছু পেট্রোল বোমা, ছুড়ি, স্ক্রু ড্রাইভার, খেলনা পিস্তল, হার্ড ডিস্ক ও স্বয়ংক্রিয় আঘাতের জন্য ব্যবহারযোগ্য শক্তিশালী বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে তাদের কোনো নাশকতা পরিকল্পনা ছিল কি না তা পরবর্তীতে জানা যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত