আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের চেয়ে কম : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের চেয়ে কম : পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কম। শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ কর্মশালায় অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হচ্ছে। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাংলাদেশে অনেক কম। সরকার একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতে গোনা কয়েকটি হয়।’

পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতায় বলেন, ‘অনেক সংবাদমাধ্যমেও অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।’

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত