আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নৌকা বিজয়ী হবে: তাপস

নৌকা বিজয়ী হবে: তাপস


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস শনিবার নবম দিনের মতো প্রচারণায় অংশ নিয়ে বলেছেন, ‘আমরা যেখানেই যাচ্ছি অভূতপূর্ব স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমাদের উন্নয়নের যে রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করবে। পাশাপাশি ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিল প্রার্থীদের স্ব স্ব মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়তে আমাদের সেবক হিসেবে নির্বাচিত করবে।’

শনিবার তিনি রাজধানীর যাত্রাবাড়ীর টনি টাওয়ারের সামনে থেকে প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য দেন।

শেখ তাপস বলেন, ‘আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী মৌলিক নাগরিক সেবাসহ ঢাকাবাসীর জন্য ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা-নিষ্ঠা এবং একাগ্রচিত্রে কাজ করবো। একটি পরিকল্পনার আওতায় আমরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবো, সেবা করে যাবো।’

নৌকার প্রার্থী বলেন, ‘আমাদের এই প্রাণের ঢাকাকে উন্নত ঢাকা, আগামী ২০৪১ সাল নাগাদ আমরা গড়ে দেব এবং যে উন্নত বাংলাদেশ স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন সেই উন্নত বাংলাদেশ রাজধানী হবে উন্নত ঢাকা।’

পথসভায় শেষ তিনি যাত্রাবাড়ী মোড় হয়ে ৫০নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন। এসময় তিনি ৫০নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী মাসুম মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাজমা আক্তারকে পরিচয় করিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন

পাঠকের মতামত