আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

আওয়ামী লীগের রাজনীতির খরা কেটে গেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের রাজনীতির খরা কেটে গেছে : ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির খরা কেটে গেছে। এক সময় আমরা দুর্বল ছিলাম। এখন আমরা অনেক শক্তিশালী।

তিনি বলেন, কক্সবাজারকে উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা হয়েছে। মাতারবাড়ি থেকে শুরু করে কক্সবাজারে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কক্সবাজারকে উন্নয়নের প্রাণকেন্দ্রে রূপান্তর করা হবে। সী-বীচকে দেশী বিদেশী পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করতে আমাদের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির জোয়ার এখন দিবাস্বপ্ন। তাদের আন্দোলন ও নির্বাচনে ভাটা পড়েছে। জোয়ারের আর দেখা পাবে না বিএনপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ভেদাভেদ ভুলে যান। আপন ঘরে শত্রু থাকলে বাইরের শত্রু দরকার নাই। যেকোনো মূল্যে নিজেদের ঐক্য সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, নিজেদের ঘরে আরেকটা ঘর করবেন না। দলকে আরো বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী করুন। আমরা একতাবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের হঠাতে পারবে না।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, দল ভারী করতে সুবিধাবাদিদের স্থান দিবেন না। দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করুন। কমিটি করার বেলায় যেন ত্যাগীদের স্থান হয়। সিনিয়রদের সম্মান করবেন। না হলে একদিন যখন আপনারা সিনিয়র হবেন, তখন জুনিয়রদের সম্মান পাবেন না।

মনে রাখবেন, আওয়ামী লীগ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ক্ষমতার অহংকার করবেন না। অহংকার পতনের মূল। বিনয়ী লোকদের সবাই সম্মান করে, ভালোবাসে। সুন্দর ব্যবহার দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করুন। সেটিই বঙ্গবন্ধুর আদর্শ।

‘আজকের বাংলাদেশ শেখ হাসিনার কারণে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী নিজের পরিশ্রমের গুণে বিশ্বের সেরা শাসকের একজন। তিনি পা থেকে মাথা পর্যন্ত সৎ। সততায় বঙ্গবন্ধুর পরিবারের তুলনা হয় না। সেই সাহসেই নিজের দল থেকেই তিনি শুদ্ধি অভিযান শুরু করে দৃষ্টান্ত দেখিয়েছেন’, বলেন তিনি।

আওয়ামী লীগের টানা দুইবারের সাধারণ সম্পাদক বলেন, কক্সবাজারের মানুষ আতঙ্কে আছে। রোহিঙ্গাদের থাকার জায়গা করে দিয়ে এখানকার মানুষ নিজ ঘরে পরবাসীর মতো। আমরা রোহিঙ্গাদের কারণে চরম সংকটে আছি। পরিত্রাণ চাই।

তিনি বলেন, মানবিক সাহায্য মানবিক সংকট বাড়িয়েছে। যাদের মানবিক সাহায্য করেছি তারা যেন স্থায়ী বোঝা না হয়- মন্তব্য করে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, বাংলাদেশের উপর দোষ চাপিয়ে পাশ কাটিয়ে যেতে চাচ্ছে মিয়ানমার। আঞ্চলিক ঝুঁকি থেকে আমাদের রক্ষার জন্য মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। তাদের বোঝা আমরা আর সাইতে পারব না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সামবেশে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতবদিয়া) আসনের এমপি আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত