আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

গণতন্ত্র সূচকে বাংলাদেশের আট ধাপ অগ্রগতি

গণতন্ত্র সূচকে বাংলাদেশের আট ধাপ অগ্রগতি


গণতন্ত্র সূচকে আট ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ (২০১৯) গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে ৮০তম স্থানে উঠে এসেছে। এর আগের (২০১৮) সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮ আর স্কোর ছিল ৫ দশমিক ৫৭।

১৯৪৬ সাল থেকে যাত্রা শুরু করে ইকোনমিস্ট পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান ইআইইউ। ২০০৬ থেকে প্রতিষ্ঠানটি বৈশি^ক গণতন্ত্র সূচকের তালিকা প্রকাশ করে আসছে। ১৬৭টি দেশের গণতন্ত্রের ওপর মোট ৬০টি ইনডিকেটরের ভিত্তিতে তৈরি করা তাদের তালিকায় সর্বোচ্চ পয়েন্ট ধরা হয় ১০।

ইআইইউর সূচক অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পরে এবারই সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সূচকে পেয়েছে ৬ দশমিক ১১। রাজনৈতিক সংস্কৃতি সূচকে ৪ দশমিক ৩৮। আর বেসামরিক নাগরিকদের স্বাধীনতার সূচকে পাঁচ দশমিক শূন্য।

এবার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত। দেশটির মোট পয়েন্ট ৬ দশমিক ৯০। সেই হিসাবে দেশটির সূচকে এবার পতন হয়েছে। আগের বছর ভারতের সূচক ছিল ৭ দশমিক ২৩।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো আর্থ-সামাজিক পরিস্থিতির পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় যথেষ্ট উন্নতি করছে। মহাদেশভিত্তিক গণতন্ত্র সূচকে শীর্ষে রয়েছে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ। তাদের মোট পয়েন্ট যথাক্রমে ৮ দশমিক ৫৯ ও ৮ দশমিক ৩৫।

সূচকের তথ্য অনুযায়ী, বর্তমানে কার্যকর গণতন্ত্র রয়েছে ২২টি দেশে। আর ফ্লড ডেমোক্রেসি রয়েছে ৫৪টি দেশে। হাইব্রিড রেজিম রয়েছে ৩৭টি দেশে। আর কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কার্যকর রয়েছে ৫৪টি দেশে।

শেয়ার করুন

পাঠকের মতামত