ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট
শাশুড়ির জ্বালায় পুলিশ সদস্যের আত্মহত্যা!
আজ ভোরে রাজধানীর মিরপুর পুলিশ লাইন মাঠে পুলিশ সদস্য আবদুল কুদ্দুস (৩১) নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার আগে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তিনি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন।
আব্দুল কুদ্দুস ফেসবুকে লিখেছেন তার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। আবার লেখার ভেতরে তার বউ শাশুড়ির নামে বিভিন্ন কথা লিখেছেন।
ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কুদ্দুস লিখেন, আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে।
স্ট্যাটাস এ উল্লেখ করেন সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর ‘মা’ ভালো কি-না সঠিকভাবে খবর নেবেন। কারণ পাত্রীর ‘মা’ ভালো না হলে, পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মতো।
News Desk
শেয়ার করুন