আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করব না: বাণিজ্যমন্ত্রী

ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করব না: বাণিজ্যমন্ত্রী


গতবারের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করা হবে না। বরং দেশের কৃষককে প্রণোদনা দিয়ে পেঁয়াজের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার রংপুর নগরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ভারত গত বছর না জানিয়ে আকস্মিকভাবে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। তাই এবার ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করব না।’
মন্ত্রী আরও বলেন, ‘পেঁয়াজ আমদানি না করে দেশের কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতিও নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। টিপু মুনশি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য সে দেশে বিভিন্ন সামগ্রী রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি,  ঘাটতি কিছুটা কমানো যাবে।’

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, বলেন, এসব কারণে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।

শেয়ার করুন

পাঠকের মতামত