আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসবে: ওবায়দুল কাদের

জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসবে: ওবায়দুল কাদের

আগামী জুলাই মাসের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসানো শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী জানান, পদ্মা সেতুর ৪১টি স্টিল ট্রাসের (স্প্যান) মধ্যে ২০টি ইতোমধ্যে স্থাপন হয়েছে। বাকি ২১টি স্প্যান চলতি বছরের জুলাইয়ের মধ্যে স্থাপন করা হবে।

তিনি বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৭৬ দশমিক ৫ শতাংশ। এরমধ্যে মূল সেতুর কাজের ভৌত অগ্রগতি ৮৫ দশমিক ৫ শতাংশ এবং নদীশাসন কাজের অগ্রগতি ৬৬ শতাংশ। ২০২১ সালের জুন মাসে এ সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। বাস্তবায়নাধীন উত্তরা-মতিঝিল মেট্রোরেলের সার্বিক অগ্রগতি (ডিসেম্বর ২০১৯) ৪০ দশমিক শূন্য ২ শতাংশ বলেও মন্ত্রী প্রশ্নের জবাবে জানান।

সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন-পার্সোনালাইজড ড্রাইভিং লাইসেন্স কার্ডের স্বল্পতার জন্য স্বাভাবিক গতিতে লাইসেন্স কার্ড প্রিন্ট সম্ভব হচ্ছে না। শুধু বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে (ভিসা, বিদেশ যাত্রা, চাকরির আবেদন) দৈনিক নির্ধারিত সিলিং অনুযায়ী লাইসেন্স কার্ড প্রিন্ট ও সরবরাহ চলমান আছে। আন-পার্সোনালাইজড কার্ডের জন্য আন্তর্জাতিক দরপত্র চলমান আছে। এটি সম্পন্ন হলে প্রত্যাশীদের যথাসময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া সম্ভব হবে।

সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গত বছর ২৩ হাজার ৫৪১টি মামলা দায়ের করে চার কোটি ৫৪ লাখ ৮১ হাজার ৪৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৩০৪ জনকে কারাদণ্ড ও ১৯৮টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত