আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দেশে এলাকাভিত্তিক লকডাউনে প্রধানমন্ত্রীর অনুমতি

দেশে এলাকাভিত্তিক লকডাউনে প্রধানমন্ত্রীর অনুমতি

করোনা সংক্রমণ ঠেকাতে বা নিয়ন্ত্রণ করতে স্থানীয় প্রশাসন লকডাউনসহ যে কোনও পদক্ষেপ নিতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (০৮ জুন) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনও এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে, সেই এলাকাকে যদি বিশেষভাবে নিয়ন্ত্রণ প্রয়োজন হয় সেটি বাস্তবায়ন করার বিষয়ে গতকালই প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। প্রশাসনিকভাবেই সেটি করে ফেলা যাবে।

তিনি জানান, ‘আমাদের যে সংক্রামক ব্যাধি আইন আছে, এটা সেই আইনের মধ্যে দেওয়া আছে। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর অনুমোদিত।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে যেভাবে আইসিটি বিভাগ জোনিং করার পদক্ষেপ নিয়েছে সেটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এটা সারা পৃথিবীতে করা হচ্ছে। এটাতে সুবিধা আছে। রেড জোন ঘোষণা করা সবার জন্যই ভালো, কারণ সবাই তখন সতর্ক হতে পারবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বৈঠক শুরুর আগে করোনা সংক্রমণ মাত্রা যাচাই করে রেড, ইয়েলো ও গ্রিন জোন করে এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি আরও উল্লেখ করেন, ‘লকডাউনের বিষয়টি এজেন্ডায় ছিল না, তাই কেবিনেট মিটিংয়ে এ নিয়ে আর কোনও আলোচনা হয়নি। তবে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত