আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শৈত্যপ্রবাহের আর পূর্বাভাস নেই

শৈত্যপ্রবাহের আর পূর্বাভাস নেই

জানুয়ারি মাসের শুরু থেকে প্রায় প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ ছিল। তবে আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশের কোনো স্থানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব স্টেশনে তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকবে। সেই সঙ্গে কমে আসবে কুয়াশাও।

আজ সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্তে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যায়। ধীরে ধীরে শৈত্যপ্রবাহের এলাকার সংখ্যা কমেছে। গতকাল পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। আজকের পূর্বাভাসে আর শৈত্যপ্রবাহের কথা উল্লেখ করা হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, দেশের তিনটি স্টেশনে তাপমাত্রা ১০–এর নিচে আছে। তারপরও শৈত্যপ্রবাহ বলা যাচ্ছে না। রাতের তাপমাত্রা আজ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তাপমাত্রা বাড়বে।আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৩টি স্টেশনের আবহাওয়ার তথ্য-উপাত্ত প্রকাশ করে।


গত ২৪ ঘণ্টায় একটি বাদ দিয়ে সব কটি স্টেশনেই তাপমাত্রা বেড়েছে বলে জানান তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, একটি স্টেশনে তাপমাত্রা অপরিবর্তিত। বাকি সব কটিতেই বেড়েছে। অপরিবর্তিত থাকা স্টেশনটি হলো নওগাঁর বদলগাছি। সেখানে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা একই আছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও তাপমাত্রা বেড়েছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত