আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খেলা যখন হবে কোথায় যাবে এই গণজোয়ার: ওবায়দুল কাদের

খেলা যখন হবে কোথায় যাবে এই গণজোয়ার: ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা তো এখনো শুরু করিনি, মাত্র সূচনা। খেলা যখন হবে কোথায় যাবে এই গণজোয়ার! এখন নেতাকর্মীরা আছে, জনগণ নাই। পাবলিক ভালো আছে, বিএনপির মন খারাপ। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়, বাকশাল হচ্ছে জাতীয় দল। এটা একদল নয়, সব দল-সব মতকে নিয়ে বাকশাল। লজ্জা করে না! জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন, ডকুমেন্ট আছে। আপনাদের প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে বাকশালে যোগ দেন, সেই বাকশালকে আপনি একদল বলছেন।

তিনি আরও বলেন, 'কৃষক শ্রমিক আওয়ামী লীগ; সারের দাবি করা কৃষকদের আপনারা গুলি করে মেরেছিলেন, কৃষক আপনাদের পছন্দ না। শ্রমিক আন্দোলন করেছিল মজুরির দাবিতে।শ্রমিকদের আপনারা রোজার মাসে গুলি করে হত্যা করেছিলেন। শ্রমিক আপনাদের পছন্দ না। কাজেই কৃষক-শ্রমিকের কোনো প্রতিষ্ঠান আপনাদের পছন্দ নয়। এই নাম শুনলেই আপনাদের অন্তরজ্বালা হয়।'




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত