আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল আজ

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল আজ

ছবি: এলএবাংলাটাইমস

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে তপশিল চূড়ান্ত করতে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বৈঠক আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই কমিশন সভা অনুষ্ঠিত হবে। কমিশন সভা শেষে তপশিল ঘোষণা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। রাষ্ট্রপতি পদে ভোট হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবেন, তিনিই হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

তপশিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি। স্পিকারের সঙ্গে আধঘণ্টার কিছু বেশি সময় বৈঠক করেন সিইসি। এ সময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আব্দুস সালাম ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের বিধান রয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন সংসদের বৈঠক নিশ্চিতকরণের বাধ্যবাধকতা রয়েছে। আইনের ৫ ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনের একটি বিধান আছে। তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে কমিশনকে সাক্ষাৎ করতে হবে। সেই সাক্ষাতের জন্য আমরা গিয়েছিলাম। স্পিকারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি।’ অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘বুধবার বেলা ১১টায় কমিশন সভা করে তপশিলটা উন্মুক্ত করব। তখন আপনারা সব জানতে পারবেন।’

ছয়টি আসন শূন্য রেখে নির্বাচনের তপশিল ঘোষণা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ছয়টি আসন বা ১০০টি আসন কোনো বিষয় নয়। বর্তমানে যারা বিদ্যমান জাতীয় সংসদ সদস্য, তাদের পাঁচ জন বিদেশে থাকতে পারে, সেটা নির্বাচনে কোনো হ্যাম্পার করবে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত