আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশে ব্যাপকভাবে স্কাউট আন্দোলন গড়ে উঠুক: প্রধানমন্ত্রী

দেশে ব্যাপকভাবে স্কাউট আন্দোলন গড়ে উঠুক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে কাপ স্কাউট, রোভার স্কাউট ও স্কাউট দল খোলার নির্দেশনা দিয়েছি। স্কুলের পাশাপাশি মাদ্রাসাগুলোতে যেন রোভার স্কাউট দল গঠন করা হয় সে বিষয়েও আমাদের কাজ করতে হবে।

বুধবার সকালে গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্কাউটিং নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে। তরুণদের মধ্যে আধুনিক, সৃজনশীল, প্রগতিশীল গুণাবলি বিকশিত করে। ফলে স্কাউট সদস্যরা নিজেদেরকে সচেতন ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী বলেন, স্কাউট সদস্যরা পরোপকারী হিসেবে সমাজসেবার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে। আমি চাই, স্কাউট আন্দোলন ব্যাপকভাবে দেশে গড়ে উঠুক।

তিনি বলেন, চট্টগ্রামের রোভার স্কাউটদের জন্য অ্যাডভেঞ্চার ট্রেনিং সেন্টার নির্মাণের লক্ষ্যে ১৮৮ একর জমি বরাদ্দ দিয়েছি। বিভিন্ন জেলা ও অঞ্চলে স্কাউট ভবন ও প্রশিক্ষণ নির্মাণের লক্ষ্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ২১৭ জেলা ও উপজেলায় স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র আমরা নির্মাণ করে দেবো। আমাদের লক্ষ্য দেশে স্কাউটিং সম্প্রসারণের মাধ্যমে শিশু-কিশোর যুবদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আর সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ স্কাউট গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্যটা থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যেন প্রতিটা শিক্ষার্থী এই স্কাউট প্রশিক্ষণপ্রাপ্ত হয়। সেই ব্যবস্থাটা নিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কাউটের সঙ্গে জড়িতদের। শেখ হাসিনা বলেন, আমি জানি যে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউট দেশের সুনাম বৃদ্ধি করেছে। আমাদের স্কাউট সদস্যরা ব্যতিক্রমধর্মী কার্যক্রম পরিচালনা গ্রহণ করে থাকে। যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। ২৪তম এশিয়া প্যাসিফিক রেজিওনাল স্কাউট কনফারেন্সসহ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি ভব্যিষতে বিশ্ব স্কাউট জাম্বুরি আমাদের বাংলাদেশেই একদিন আমরা অনুষ্ঠিত করতে পারবো। সেইভাবে আমাদের উদ্যোগ এখন থেকে নিতে হবে। যেখানে সারা বিশ্বের লোকেরা আসবে, কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউট সদস্যদের উদ্দেশে বলেছেন, স্কাউটদের মধ্যেই সুপ্ত আছে আমাদের দেশের ভবিষ্যত, রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিজ্ঞানী, চিকিৎসক, অর্থনীতিবিদ, প্রকৌশলী, কবি-সাহিত্যিক, প্রশাসক শিক্ষক, প্রতিরক্ষা বাহিনীর সদস্য, যারা দেশের সেবা করছে। তোমাদের মাঝ থেকেই সকলে উঠে আসবে।

স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আমার ভরসা আছে, তোমরা তা পারবে। কারণ আমি দেখেছি, দুর্যোগ-দুর্বিপাকে যেভাবে তোমরা মানুষের পাশে দাঁড়াও; মানবতার সেবাই তো বড় সেবা। মানুষের জন্য কাজ করতে পারলে সব থেকে আত্মতুষ্টি পাওয়া যায়। আমি সেটাই চাই, তোমরা সেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হও। মনে রাখবে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের লাল-সবুজ পতাকা লাখো মানুষের রক্তের চিহ্ন বয়ে বেড়ায়। দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতা যেন ব্যর্থ হতে না পারে। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।'





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত