আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

৪ ফেব্রুয়ারি সব বিভাগে সমাবেশ করবে বিএনপি

৪ ফেব্রুয়ারি সব বিভাগে সমাবেশ করবে বিএনপি

বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ পূর্বঘোষিত ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশের সব বিভাগে সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, নির্যাতনের প্রতিবাদে, বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানো ও ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশ পালন করা হবে। মির্জা ফখরুল বলেন, ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। সেগুলো পরে আপনাদের জানিয়ে দেব।

মির্জা ফখরুল আরও বলেন, একটা বিষয় লক্ষ্য করেছি, বিএনপি যেদিন প্রোগ্রাম দেয়, তখনি একটা পাল্টা প্রোগ্রাম দেয় আওয়ামী লীগ। আজ আমরা এখানে (নয়াপল্টন) প্রোগ্রাম করছি। অন্যদিকে আওয়ামী লীগের অফিসেও (গুলিস্তান) তাদের কিছু একটা চলছে। নিজেদের প্রতি তাদের আস্থার অভাব। এতো ভয়, বিএনপি প্রোগ্রাম করলে না জানি কী হয়ে যাবে। ওই ভয়ে নিজেরা প্রোগ্রাম দিয়ে বসে। আওয়ামী লীগের নিজেদের ওপর কোনো আস্থা নেই। সে জন্য তারা এই সব প্রোগ্রাম দেয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত