আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠক হবে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে

আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠক হবে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে

মালয়েশিয়ার নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল আজ শনিবার দুপুরে ঢাকায় আসছেন। দু'দিনের বাংলাদেশ সফরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানান, কীভাবে বাংলাদেশ থেকে দ্রুত এবং আরও বেশি সংখ্যক কর্মী পাঠানো যায়, তা নিয়েও আলোচনা হবে। অনিয়মের অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে মালয়েশিয়া। ২০২১ সালে সমঝোতা স্মারক সইয়ের পর গত আগস্ট থেকে আবার কর্মী নিচ্ছে। গত ছয় মাসে পৌনে ৩ লাখ কর্মীর চাহিদাপত্র এলেও ৬০ হাজারের মতো বাংলাদেশি যেতে পেরেছেন দেশটিতে।

‘সিন্ডিকেট’ নামে পরিচিত ২৫ রিক্রুটিং এজেন্সি এবং পরে যুক্ত হওয়া ৭৫টি কর্মী পাঠাচ্ছে। কর্মীপ্রতি ৭৮ হাজার ৯৮০ টাকা খরচ নির্ধারণ করা হলেও, চার-পাঁচ গুণ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। কাজ না পাওয়া এজেন্সিগুলোর অভিযোগ, সিন্ডিকেটের কারণেই কর্মী পাঠাতে ধীরগতি এবং উচ্চ অভিবাসন ব্যয় হচ্ছে। সমঝোতা স্মারক সংশোধন করে সব কাজ দেওয়ার দাবি করা হয়েছে।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, সমঝোতা স্মারক সই হয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে। কর্মী পাঠাতে যেসব সমস্যা আসছে, সেগুলো নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হবে। কিন্তু সমঝোতা স্মারকে পরিবর্তন করতে হলে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা হতে হবে।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট বিতর্কে গত বৃহস্পতিবার রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার সভায় হাতাহাতি পর্যন্ত হয়। সংগঠনটির মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেছেন, অন্যান্য দেশ থেকে যে প্রক্রিয়ায় মালয়েশিয়া কর্মী নিয়োগ করে, বাংলাদেশের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হোক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এ দাবি জানানো হয়েছে। তা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাতে অনুরোধ করা হয়েছে। বায়রা মহাসচিব জানান, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে অনুরোধ করা হয়েছে।

মালয়েশিয়ার আগের সরকারের শর্তের কারণে দেশটির পছন্দের এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে। ২০১৫ সালে মাত্র ১০টি এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করেছিল। সীমিত সংখ্যক এজেন্সি কাজ পাওয়ায় গতবারের মতো এবারও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ আসছে। গত নভেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া আনোয়ার ইব্রাহিমের সরকার বিদেশি কর্মী নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও সম্পৃক্ত করেছে। তাই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব পাচ্ছেন। তিনি আগামীকাল রোববার নিজ দেশে ফিরে যাবেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত