আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

বিএনপির পর সমাবেশ স্থগিত করলো আওয়ামী লীগ

বিএনপির পর সমাবেশ স্থগিত করলো আওয়ামী লীগ

বিএনপির পর আওয়ামী লীগও আজ বৃহস্পতিবার তাদের ডাকা সমাবেশ স্থগিত করেছে। বিএনপির ছিল পদযাত্রা। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ছিল শান্তি সমাবেশ। বিএনপি ‘তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে’ তাদের পদযাত্রা স্থগিত করেছিল গতকাল বুধবার গভীর রাতে। আর আজ সকালে একই কারণ দেখিয়ে সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

বিএনপি তাদের কর্মসূচির ধারাবাহিকতায় আজ বেলা দুইটায় পদযাত্রা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়। মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা রাজধানীর গোপীবাগ থেকে প্রেসক্লাবে এসে শেষ হওয়ার কথা ছিল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। বিএনপির কর্মসূচিটি ঘোষণা করা হয় গত সোমবার।

আর গতকাল বুধবার ঢাকায় আবার দুটি ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। সেই ঘোষণা অনুযায়ী, আজ বেলা তিনটায় পল্লবী ১২ নম্বর লালমাঠে সমাবেশ করার কথা ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও দলটির তরফে জানানো হয়েছিল।

এরই মধ্যে গতকাল মধ্যরাতে ঢাকায় বিএনপির আজেকর পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির তারিখ পরে জানানো হবে।

এরপর আজ ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত পল্লবীতে আজকের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন, আজ যুবলীগের কর্মসূচিও বাতিল করা হয়েছে। আগামী শনি ও রোববার বিএনপির কর্মসূচিগুলোর দিনেও আওয়ামী লীগ কর্মসূচি রেখেছে।

আগামী রোববার শ্যামলী থেকে বছিলা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ওই দিন আওয়ামী লীগও শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকবে বলে দলটির সূত্র জানিয়েছে। মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ও যুবলীগ ফার্মগেটে সমাবেশ করতে পারে।

এর আগের দিন শনিবার আওয়ামী লীগ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে। অন্তত ৪০টি জেলায় দলের কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতে দলের সংসদ সদস্য ও জেলা কমিটির নেতারা নেতৃত্ব দেবেন। ওই দিন বিএনপিরও ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি রয়েছে। তারা আগেই এ কর্মসূচি ঘোষণা করেছিল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত