আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কর্মসূচির নামে রাস্তায় বসে পড়লে ব্যবস্থা

কর্মসূচির নামে রাস্তায় বসে পড়লে ব্যবস্থা

আন্দোলনের নামে কেউ রাস্তায় বসে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সিআইডি কার্যালয়ে ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন’ প্রশিক্ষণ শীর্ষক কোর্সের সনদ বিতরণে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। বিরোধীদলটির সমমনা দলগুলোর বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি পালন করে আসছে।

সরকারবিরোধী আন্দোলনের কোনো একটা পর্যায়ে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো ঢাকায় বিপুল লোক নিয়ে বসে পড়তে পারে বলে আশঙ্কা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। বিএনপি একবার বসতে পারলে দলটি সরকারের পতনের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে পারে এমন ধারণা থেকেই পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে আছে আওয়ামী লীগও। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কেউ রাস্তায় বসে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আসাদুজ্জামান খান বলেন, ‘আজ যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখব তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। রাস্তাঘাট বন্ধ না করে। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করে।’

বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন। তাহলে আইশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে। ১১ ফেব্রুয়ারি বিএনপির কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্যদলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত