আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

পাঁচ দিনের সফরে নিজ জেলায় যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি

পাঁচ দিনের সফরে নিজ জেলায় যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি

ছবি: এলএবাংলাটাইমস

পাঁচ দিনের সরকারি সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি। তিনি ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে আড়াইটায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশে রওনা করবেন তিনি। দুপুর ৩টা ১৫ মিনিটে মিঠামইন হেলিপ্যাডে নেমে গার্ড অব অনার গ্রহণ করবেন।

সফরের দ্বিতীয় দিন (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন। সফরের তৃতীয় দিন (১ মার্চ) করিমগঞ্জ উপজেলায় নিজ নামে স্থাপিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শন করবেন তিনি।

সফরের চতুর্থ দিন (২ মার্চ) সোয়া ৩টায় কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল ৪টা ১৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন।

সফরের শেষ দিন (৩ মার্চ) বিকেল সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। বিকাল সোয়া ৪টায় সার্কিট হাউসে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকাল সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল ৫টা ১৭ মিনিটে রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত