আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খুলে পড়ল বিমানের চাকা, শাহজালালে অবতরণ

খুলে পড়ল বিমানের চাকা, শাহজালালে অবতরণ

উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার কাজে ব্যবহার করা একটি ক্যালিব্রেশন বিমানের চাকা খুলে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। রোববার ভয়াবহ ঝুঁকি নিয়ে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট-ক্রুসহ তিনজন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার কাজে ওই বিদেশি ছোট বিমানটি ব্যবহার করছিল। প্রতি বছর দেশের বিভিন্ন বিমানবন্দরে এই যন্ত্রাংশ পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এরই অংশ হিসেবে রোববার সকাল ৯টা ৫৮ মিনিটে বরিশাল বিমানবন্দরের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় স্মার্ট টেকনোলজি লিমিটেডের ছোট বিমানটি। এতে ছিলেন পাইলট-ক্রুসহ ৬ যাত্রী। তাঁদের মধ্যে চারজন বিদেশি পাইলট ও ক্রু, বেবিচকের এক কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা।

কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানটি সকাল পৌনে ১১টায় বরিশাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তিনজন বিমান থেকে নেমে যান। পরে বিমানবন্দরের উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার জন্য পাইলট তিনজনকে নিয়ে ফের বিমানটি নিয়ে উড্ডয়ন করেন। এ সময় পাইলট দেখতে পান বিমানের নোজ হুইলের (সামনের চাকা) একটি চাকা খুলে পড়েছে।

এ অবস্থায় বরিশাল বিমানবন্দরে অবতরণ না করে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটির নিরাপদে অবতরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস কর্মীদের। দুপুর আড়াইটায় শাহজালালে নিরাপদে অবতরণ করে বিমানটি। এতে বিমানবন্দরে কিছু সময় উড্ডয়ন-অবতরণ বন্ধ ছিল।

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের কারিগরি বিভাগের পরিচালক (সিএনএস) মাহবুবুর রহমান বলেন, পাইলট কোনো ঝুঁকি না নিয়ে ঢাকায় অবতরণ করতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগায়োগ করেন। বিমানটির খুলে পড়া ফাটা চাকাটি বরিশাল বিমানবন্দরে পড়ে ছিল। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বরিশালে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিমানকে ঢাকায় অবতরণ করতে বলা হয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত