আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রতিরক্ষা খাতে যৌথ উন্নয়ন-উৎপাদনের প্রস্তাব ভারতের

প্রতিরক্ষা খাতে যৌথ উন্নয়ন-উৎপাদনের প্রস্তাব ভারতের

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যৌথ উন্নয়ন ও উৎপাদনের প্রস্তাব দিয়েছে ভারত। সেই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ভারতের সাশ্রয়ী ও উচ্চমানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশন রোববার ঢাকায় ইন্ডিয়ান ডিফেন্স ইক্যুইপমেন্ট (এসআইডিই) বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতা-উল হাকিম সারওয়ার হাসান ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মূল বক্তব্য দেন। অংশ নেন সরকারি ও বেসরকারি উভয় খাতের গুরুত্বপূর্ণ ভারতীয় প্রতিরক্ষা পণ্য উৎপাদকরা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, আধাসামরিক বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প খাতে সহযোগিতাকে প্রতিরক্ষা অংশীদারিত্বের উদীয়মান কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করেন প্রণয় ভার্মা। তিনি ভারতের প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ দৃষ্টিভঙ্গিতে পরিচালিত গত প্রায় এক দশকে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ভারতের সাশ্রয়ী ও উচ্চমানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি থেকে উপকৃত হওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং যৌথ উন্নয়ন-উৎপাদনের প্রস্তাব দেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারকে ভারত সরকার ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণ দিয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা আধুনিকীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে ভারত। উভয় পক্ষের প্রতিরক্ষা শিল্পকে এই ব্যবস্থার পূর্ণ সুবিধা নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল হাসান ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতার প্রশংসা করেন এবং প্রতিরক্ষা শিল্পে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের জন্য দু’পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত