আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

পররাষ্ট্র সচিবের সঙ্গে প্যাট্রিক বার্জেসের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিবের সঙ্গে প্যাট্রিক বার্জেসের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়া জাস্টিস অ্যান্ড রাইট (এজেএআর) এর প্রেসিডেন্ট ব্যারিস্টার প্যাট্রিক বার্জেস। এ সময় তাদের মধ্যে মানবাধিকার, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের গণহত্যা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বার্জেস বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে তার কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। এসব অঞ্চলে তিনি নৃশংস অপরাধের শিকার মানুষের সঙ্গে দেখা করার এবং গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচারের জন্য তার লড়াইয়ের অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, একজন আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ হিসেবে প্যাট্রিক বার্জেস আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ১৯৭১ সালের গণহত্যা এবং রোহিঙ্গা সংকটকে তুলে ধরার ক্ষেত্রে তার অ্যাডভোকেসির ভূমিকা এবং সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন।

এ সময় পররাষ্ট্র সচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে ১৯৭১ সালে চালানো গণহত্যার স্বীকৃতির সঙ্গে সম্পর্কিত গুরুত্ব ও চ্যালেঞ্জের উপর আলোকপাত করেন। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের মাধ্যমে তাদের ন্যায়বিচার প্রদানের সম্ভাব্য উপায় ও প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবস উপলক্ষে ব্যারিস্টার প্যাট্রিক বার্জেসের মূল বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে। এর আগে সোমবার এশিয়া জাস্টিস অ্যান্ড রাইটের কো-ফাউন্ডার বার্জেস ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু লেকচার সিরিজ: রিকগনিশন অব বাংলাদেশ জেনোসাইড ১৯৭১-এ একটি মূল বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত