আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

রমজানে সব মসজিদে একইভাবে খতম তারাবিহ পড়ার আহ্বান

রমজানে সব মসজিদে একইভাবে খতম তারাবিহ পড়ার আহ্বান

আসন্ন রমজান মাসে দেশের সব মসজিদে খতম তারাবিহ পড়ার সময় প্রথম ছয় দিনে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, খতম তারাবিহতে এভাবে কোরআন পড়লে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ, পবিত্র শবে কদরে কোরআন খতম করা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।

এর ফলে যাদেরকে একেক সময় একেক মসজিদে নামাজ পড়তে হয় তাঁদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন। তাই এবারের রমজান মাসে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই অভিন্ন নিয়মে খতম তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার পবিত্র শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে বুধবার ভোর রাতে সাহ্‌রি খেতে হবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার প্রথম রোজা হবে বাংলাদেশে। শাবান মাস ৩০ দিনে হলে আগামী বৃহস্পতিবার ভোর রাতে সাহ্‌রি খেতে হবে। সে ক্ষেত্রে আগামী শুক্রবার প্রথম রোজা হবে বাংলাদেশে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত