আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

দেশের মানুষের গড় আয়ু বাড়ার পেছনে টিকার অবদান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষের গড় আয়ু বাড়ার পেছনে টিকার অবদান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি মনে করি দেশে টিকাদান কর্মসূচিতে সফলতা অনেক। শিশু মৃত্যুর হার কমেছে, মায়ের মৃত্যুর হার কমেছে। টিকা সেখানে বড় অবদান রেখেছে। এখন আমাদের দেশে গড় আয়ু ৭৩ বছর। টিকা এখানে অনেক বড় ভূমিকা রেখেছে।

রোববার (০৭ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে বিশ্ব টিকাদান সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আশা করবো যে কার্যক্রম চলছে সেটা আরও ভালোভাবে চলমান থাকবে, আমাদের ভালো রাখতে হবে। আমরা সংক্রামক ব্যাধির ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। কিন্তু অসংক্রামক ব্যাধি বাড়ছে।

আমাদের সেদিকেও নজর রাখতে হবে। ক্যানসার, যক্ষ্মা, হার্টের রোগীদের জন্য আটটি হাসপাতাল নির্মাণের কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ টিকাদানের ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে।

আমি মনে করি বাংলাদেশ যেটা করেছে তা দৃষ্টান্ত হয়েছে ও টিকাদানের ক্ষেত্রে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। এ সময় তিনি ইউনিসেফের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

অনুষ্ঠানে জানানো হয়, এবারে মূল প্রতিপাদ্য বিষয় ‘দ্য বিগ ক্যাচ’ অর্থাৎ ‘জনগণ ও বৈশ্বিক সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় অতিমারী পরবর্তী সময়ে তথা ২০২৩ সালের মধ্যেই টিকা না পাওয়া শিশুদের টিকা নিশ্চিতকরণ’। এ কর্মসূচি চলবে আগামী জুন পর্যন্ত।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত