আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

তিন সমুদ্রবন্দরে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলল আবহাওয়া অধিদপ্তর

তিন সমুদ্রবন্দরে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলল আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় মোকা’র কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা হয়েছিল সতর্কসংকেত। তবে সমুদ্রবন্দর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে এখন আর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ জন্য তিন সমুদ্রবন্দরে জারি করা সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তর এই নির্দেশনা দিয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।

৮ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। পরে সেটি নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়ে গত বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে মোকা নামের ঘূর্ণিঝড়টিকে ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে উল্লেখ করা হয়। পরদিন শুক্রবার ঘূর্ণিঝড়টিকে ‘অতিপ্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে দেওয়া হয় ৮ নম্বর মহাবিপৎসংকেত। চট্টগ্রাম সমুদ্রবন্দরেও একই সংকেত দেওয়া হয়।

গত শনিবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়ার কথা জানানো হয়। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়। মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবৎ রাখা হয়। ঘূর্ণিঝড় মোকা চলে যাওয়ার পর এখন সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলল আবহাওয়া অধিদপ্তর।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত