আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

অর্থ ব্যয়ের তথ্য চেয়ে বিদ্যানন্দের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

অর্থ ব্যয়ের তথ্য চেয়ে বিদ্যানন্দের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

দান করা অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সে বিষয়ে তথ্য না দেওয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন অর্থদাতা।

মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে কুমিল্লার সাবিহা রহমান নিতু নামে একজন অর্থদাতার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার বরাবর এ নোটিশ পাঠান।

এতে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ৪০ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। কিন্তু কিছু দিন ধরে বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু অনিয়মের অভিযোগ লক্ষ্য করেন অর্থদাতা সাবিহা রহমান নিতু।

পরে অর্থদাতার প্রেরিত অর্থ কোন খাতে ব্যয় হয়েছে, সেটি জানতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অডিট রিপোর্ট দেখতে চান তিনি। কিন্তু বারবার বলার পরও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি।ফলে বাধ্য হয়ে লিগ্যাল নোটিশ পাঠান সাবিহা রহমান নিতু। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সঠিক ব্যাখ্যা না দিতে পারলে আইনিব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সম্প্রতি বিদ্যানন্দের নানা কার্যক্রম, সম্পত্তি ও আয়-ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে এসে বিদ্যানন্দে কোনো অনিয়ম হয় না বলে দাবি করেন সংগঠনের চেয়ারম্যান কিশোর কুমার দাস।

 

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত