আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

রাজধানীসহ দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন

রাজধানীসহ দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। দিনে-রাতে সব সময় বিদ্যুৎ যাচ্ছে। রোববার রাজধানীতে দুপুরের পর ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করেছে বিতরণ কোম্পানি ডেসকো। কোম্পানিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডেসকোতে ২৪টি এলাকা আছে। এরমধ্যে বারিধারা, কুড়িল, বসুন্ধরা মিলে একটি এলাকা।

রোববার বিকালের পর এই এলাকায় ৫০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। এজন্য দুপুরের পর থেকে এই এলাকায় এক ঘণ্টা পরপর লোডশেডিং করতে হয়েছে। অন্যান্য এলাকায়ও ২০ থেকে ৩০ মেগাওয়াট লোডশেডিং ছিল পর্যায়ক্রমে। গ্রামাঞ্চলে ১০ থেকে ১৫ ঘণ্টারও বেশি লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। অনেক গ্রামে রাতে বিদ্যুৎ পাওয়াই যায় না। এ অবস্থায় দিন দিন ক্ষোভ বাড়ছে গ্রামের মানুষের।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে। এখন ২ হাজার ৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি যে অসহনীয় তা জানি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তিনি বলেন, অর্থনৈতিক কারণে কয়লা, তেল ও গ্যাসের জোগান দিতে না পারায় বেশকিছু বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না। নসরুল হামিদ আশা প্রকাশ করেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

কয়লা সংকটের কারণে আজ থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।’ ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় আজ থেকে ২০-২৫ দিনের জন্য দেশের বৃহত্তম এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিন বছর আগে উৎপাদনে আসার পর এবারই প্রথম পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হবে। কয়লা সংকটে ইতোমধ্যেই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ মে বন্ধ করা হয়েছে। যে পরিমাণ কয়লা ছিল, তা দিয়ে এতদিন দ্বিতীয় ইউনিট চলছিল। অবশেষে সোমবার সেটিও বন্ধ হবে বলে নিশ্চিত করেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ আব্দুল হাসিব। তিনি বলেন, ‘৫ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হবে।’

কয়লা সংকট সমাধান হবে কবে এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎকেন্দ্রটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ আব্দুল হাসিব বলেন, ‘২৫ জুন কয়লা নিয়ে আমাদের প্রথম জাহাজ আসবে। সেদিন ৪০ হাজার টন কয়লা আসবে। প্রথম আসা ওই জাহাজ আনলোড হতে ৩-৪ দিন সময় লাগবে।

জানা গেছে, কয়লা ক্রয় বাবদ এপ্রিল পর্যন্ত প্রায় ৩৯০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা) বকেয়া পড়েছে। গত বছরের নভেম্বরে তারা যে পরিমাণ দিয়েছে তা শোধ করার কথা ছিল এই এপ্রিলে। ডলার সংকটের কারণে সেই টাকা পরিশোধ করতে পারেনি বিদ্যুৎকেন্দ্রেটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। তাই বকেয়া বিল পরিশোধ না হলে সিএমসি কয়লা কেনার জন্য টাকা দেবে না। ফলে কয়লাও কেনা সম্ভব হয়নি।

জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালানো হলে দুটি ইউনিটে প্রায় ১৩ হাজার টন কয়লা প্রয়োজন হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া এই কেন্দ্রের ডিমান্ড পূরণ করতে সরকার ইউনাইটেড গ্রুপের ১০০ মেগাওয়াট ও বরিশাল ইলেকট্রিক পাওয়ারের ৩০৭ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্রসহ ছোটখাটো আরও ৬-৭টি বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত করে রেখেছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, গত দুই মাস ধরে আমরা চেষ্টা করছি অচিরেই যেন এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমরা আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে। কারণ আমাদের কয়লার জোগান দিতে হচ্ছে, তেলের জোগান দিতে হচ্ছে, গ্যাসের জোগান দিতে হচ্ছে। আবার শিল্পে গ্যাস দিতে হচ্ছে। সব পরিস্থিতি একসঙ্গে এসেছে। তাপপ্রবাহও বেড়ে গেছে। তাপমাত্রা কোথাও ৪১ ডিগ্রি হয়ে গেছে। এজন্য আমাদের পিক আওয়ারে চাহিদা বেড়ে গেছে। আমাদের হাতে যে পাওয়ার প্ল্যান্ট মজুত ছিল, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য প্রস্তুত রাখছিলাম, সেটিও আমরা জ্বালানির কারণে চালু রাখতে পারছি না।

নসরুল হামিদ বলেন, আমাদের অনেক কিছু দেখতে হয়। আমাদের অর্থনৈতিক বিষয় আছে। সময়মতো এলসি খোলার বিষয় আছে। সময়মতো জ্বালানি পাওয়ার বিষয় আছে। সেই বিষয়গুলোকে আমাদের একসঙ্গে সমন্বয় করে নিতে হয়। তবে আশার বাণী হলো, সামাল দেওয়ার একটা ব্যবস্থা অন্তত হয়ে গেছে। সেজন্য আমাদের ১ থেকে ২ সপ্তাহ সময় দিতে হবে। সে সময় পর্যন্ত সবাইকে কিছুটা কষ্ট ভোগ করতে হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত