আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু

গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে অনিক (১০) নামের এক বাক্‌প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনিকের মা পারভিন আক্তার বলেন, তাঁর বাবা আবদুর রউফ আজ সকালে বাসায় লিচু কিনে আনেন। লিচু খাওয়ার সময় অনিকের গলায় বিচি আটকে যায়। এ সময় অনিক ছটফট করতে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।

অনেক আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে উল্লেখ করে পারভিন আক্তার বলেন, তিনি হাজারীবাগের গজমহল এলাকায় ভাড়া থাকেন। তাঁদের সঙ্গে তাঁর বাবা আবদুর রউফ থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলায়।

আবদুর রউফ হাজারীবাগ এলাকায় চা বিক্রি করেন। তাঁর আয়েই সংসার চলে বলে জানান পারভিন আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শিশু মৃত্যুর ঘটনা হাজারীবাগ থানা–পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে দেখবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত