আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় আরও ১৭ জন কারাগারে

আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় আরও ১৭ জন কারাগারে

রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলায় আরও ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার ওই মামলায় কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আসামিরা উচ্চ আদালতের আদেশে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

জামিন নাম মঞ্জুর করে যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, কাউনিয়া উপজেলার রাজিব হোসেন, রুহুল আমিন, আনোয়ারুল ইসলাম, রোকন মিয়া, মহসিন আলী, ওবায়দুল রহমান, জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, সোহেল মিয়া, আশরাফুল, কুদ্দুছ মিয়া, দুলাল, মমতাজ মিয়া, বাবুল মিয়া ও আব্দুল কাদের।

আদালত পরিদর্শক মীর আতাহার আলী জানিয়েছেন, ১৭ জনের উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তারা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত