আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

তীব্র গরমে ৩০০ টন মাছের ক্ষয়-ক্ষতি

তীব্র গরমে ৩০০ টন মাছের ক্ষয়-ক্ষতি

তীব্র তাপদাহে খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই। ফলে বাড়ছে পানির তাপমাত্রা। এতে করে বিপাকে পড়েছেন মাছচাষিরা। কয়েক দিনের টানা তীব্র গরমে বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন জলাশয়ের মাছ মরে যাচ্ছে। এক সপ্তাহে কমপক্ষে ৩০০ মেট্রিক টন মাছের ক্ষতি হয়েছে। এতে করে লোকসানের মুখে পড়ছেন চাষিরা।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় বিভিন্ন আয়তনের প্রায় দুই হাজার পুকুর ও জলাশয় রয়েছে। এ ছাড়া তিনটি নদী আছে। যেখানে চাষ ছাড়াও প্রাকৃতিকভাবেই মাছ পাওয়া যায়। মাছ চাষের জন্য ২৫ থেকে ৩২ ডিগ্রি আদর্শ তাপমাত্রা। সাধারণত পুকুরের পানির স্তর পাঁচ ফুটের ওপরে থাকলে মাছের ক্ষতির আশঙ্কা কম থাকে।

কিন্তু বৃষ্টি না হওয়ায় পুকুরের পানির স্তর হু হু করে নামছে। এতে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। আর পানিতে অক্সিজেন না পেয়ে হাঁসফাঁস করছে মাছ। ফলে মাছের ক্ষতির আশঙ্কাও বাড়ছে। এ উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা চার হাজার ২০০ মেট্রিক টন। তবে এবার গরমের কারণে উৎপাদন কম হতে পারে।

উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাদৌলা রিপন বলেন, শত বিঘা আয়তনের জলাশয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এই দুই দিনে গরমের কারণে আমার প্রায় ৩০০ মণ মাছ মরে গেছে। এই গরমে মাছ তো দূরের কথা, মানুষেরও জীবনযাপন কষ্টকর হয়ে গেছে। একটু বৃষ্টি হলে আবহাওয়া ঠাণ্ডা হতো। আর যদি ঠিকমতো বিদ্যুৎ থাকত, তাহলে সমস্যা এত তীব্র হতো না। গরমে আমার প্রায় ১৫-২০ লাখ টাকা লোকসান হয়েছে। এলাকার অন্য চাষিদেরও আমার মতো অবস্থা।

মাছচাষি ফজলার রহমান বলেন, আমার দুটি পুকুর আছে। গরমে মাছ ছটফট করছে। মাছ বাঁচাতে স্যালোমেশিন দিয়ে পুকুরে পানি দিচ্ছি। সময় না হলেও কিছু মাছ তুলে বিক্রিও করে দিয়েছি।

ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক বলেন, প্রচণ্ড উত্তাপের হাত থেকে মাছ বাঁচাতে পুকুরে চুন মিশিয়ে দেওয়া ও সেচযন্ত্র দিয়ে পানি দেওয়া এবং পুকুরের পানি টানা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে পানিতে অক্সিজেনের জোগান বাড়বে। তখন মাছ স্বস্তি পাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত