আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

গার্মেন্টস পণ্য রপ্তানি হলো পোল্যান্ডে

গার্মেন্টস পণ্য রপ্তানি হলো পোল্যান্ডে

মোংলা বন্দর দিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানিতে গতি ফিরছে। পদ্মা সেতুর সহজ যোগাযোগ ব্যবস্থা ঘিরে ইতোমধ্যে এ বন্দর ব্যবহার শুরু করেছেন ঢাকার রপ্তানিকারকরা।

পদ্মা সেতু উদ্বোধনের পর মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে ২০২২ সালের ২৭ জুলাই। এর ধারাবাহিকতায় এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যা আগে কখনও হয়নি।

এদিকে মঙ্গলবার ঢাকার ফকির নিটওয়ার লিঃ, এপেক্স লিংগারি লিঃ, এপেক্স স্পিনিং লিঃ, নিট কনসার্ন লিঃ, ফ্লামিংগো ফ্যাশান লিঃ, অনন্ত গার্মেন্টস লিঃ, লিবার্র্টি নিটওয়ার লিঃ, এ কে এম নিটওয়ার লিঃ, স্টালিং ডেনিমস লিঃ, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০টি গার্মেন্ট ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস , ট্রাওজার সহ বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ড গেছে একটি বিদেশি জাহাজ। এদিন সকাল ১০টায় এই পণ্য নিয়ে বন্দর ছাড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এম ভি মার্কস কিনজহো’ জাহাজ।

আগামী ২২ জুন ‘এম ভি মার্কস মোংলা’ নামে আরও একটি জাহাজে করে একই ধরনের রেডিমেইড গার্মেন্টস পণ্য রপ্তানি হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামন জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার। অপরদিকে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। একই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়িরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করায় আগ্রহী হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত