আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

পশু বেচাকেনায় অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা: র‍্যাব

পশু বেচাকেনায় অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা: র‍্যাব

কোরবানির হাটে কারো বিরুদ্ধে অতিরিক্ত হাসিল গ্রহণের অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সোমবার ঈদুল আজহা উপলক্ষে গাবতলী কোরবানির পশুর হাটে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, প্রতি বছরের মতো এবারও কোরবানির হাটকেন্দ্রিক র‍্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুর হাট পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে র‍্যাবের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। কোরবানির হাট ও পশু কেনাবেচাকে কেন্দ্র করে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোরবানির পশু বেচাকেনাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা রাসায়নিক দ্রব্য খাইয়ে গরু মোটাতাজাকরণ করে। এছাড়া অস্বাস্থ্যকর (রোগাক্রান্ত) গবাদি পশু বিক্রি করে। এসবের বিরুদ্ধে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, ভেটেনারি ডাক্তারের সমন্বয়ে র‍্যার টিম গঠন করে মোবাইল কোর্ট পরিচালনা করছে। বিভিন্ন হাটে এই টিম পর্যবেক্ষণে যাচ্ছে।

সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত গাবতলী হাটে ভ্রাম্যমাণ আদালত বসায় র‍্যাব। এতে এখন পর্যন্ত ১৫ জন ব্যবসায়ীকে সতর্ক করেছে। খন্দকার আল মঈন বলেন, কোরবানির হাট কেন্দ্রিক দালাল, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকা কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। রোববার রাতে হাট কেন্দ্রিক অভিযানে প্রতারণা ও ছিনতাইয়ে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কমান্ডার মঈন বলেন, পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন র‍্যাব কন্ট্রোল রুমে রাখা হয়েছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিনে ৫০ জনের বেশি জাল টাকার কারবারি আটক করা হয়েছে। তিনি আরও বলেন, র‍্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে। ইতোমধ্যে বেশ কিছু অনলাইন পশু কেনাবেচার পেজ শনাক্ত করা হয়েছে, যারা কোরবানির পশু বেচাকেনা করেও নির্ধারিত সময়ের মধ্যে তা সরবরাহ করেননি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত