আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার পিপলস ব্যাংকের চেয়ারম্যান

অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার পিপলস ব্যাংকের চেয়ারম্যান

অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে সিআইডি। সোমবার তাঁকে আদালতে তোলা হলে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিব এ আদেশ দেন।

এর আগে, অর্থ পাচারের অভিযোগে গত ৩১ মে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার, তাঁর স্ত্রী সাদিয়া চৌধুরী, আবুল কাশেম এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী এসকে ট্রেডার্সের মালিক আল মামুনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে সিআইডি। গ্রেপ্তার কাশেমকে গত বৃহস্পতিবার আদালতে তোলা হলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন।

এ মামলায় আসামিদের মধ্যে সিআইডি কাশেমকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সিআইডির তদন্ত কর্মকর্তা। তাঁদের দেশ ছাড়ার ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যেই গত বুধবার রাতে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন কাশেম। পরে তাঁকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

27-Jun-2023 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত