আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা, সিলেটে পরীক্ষার্থী বেড়েছে

বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা, সিলেটে পরীক্ষার্থী বেড়েছে

সিলেটে এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে বেড়েছে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানের সংখ্যা। সিলেটে গত বছরের তুলনায় চলতি বছর ১৬ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী বেড়েছে। প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪টি। এবার পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৩০৮টি কলেজের ৮৩ হাজার ২২৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ৩৪ হাজার ২৬০ জন এবং মেয়ে ৪৮ হাজার ৯৬৪ জন। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার থেকে সিলেটেও শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।


সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষার পরিসংখ্যান অনেকটা আগের তৈরি করা হয় তাই শেষ মুহূর্তে পরীক্ষার্থী সংখ্যা আরো বাড়তে পারে। এবার নিয়মিত এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ৭৪ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ছেলে ৩০ হাজার ৩১৫ জন এবং মেয়ে ৪৩ হাজার ৯৯৬ জন। এছাড়া, মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৫৯ জন।


শিক্ষাবোর্ডের সচিব জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তÍুতি সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সমন্বয় সভা এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথেও বৈঠক করা হয়েছে। গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম। এছাড়া, কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারী থাকবে বলেও জানান তিনি।

 

পরীক্ষার পরিসংখ্যান থেকে জানা যায়, এবার মানবিক বিভাগ থেকে ৫৮ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাদের মধ্যে ছেলে ২৩ হাজার ১৪৬ এবং মেয়ে ৩৫ হাজার ১৬৬ জন। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ৪৫৯ জন এবং মেয়ে ৭ হাজার ৪৩৯ জন। এছাড়া, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে ছেলে ৫ হাজার ৬৫৫ জন এবং মেয়ে ৬ হাজার ৩৫৯ জন। পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে আছে সিলেট জেলা। এ জেলায় ৩৪ হাজার ৬১২ জন পরীক্ষার্থী অংশ নেবে। মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ৫৪১, সুনামগঞ্জে ১৫ হাজার ৮১১ এবং হবিগঞ্জে ১৫ হাজার ২৬০ জন শিক্ষার্থী রয়েছে।

গত বছর সিলেট বোর্ডের অধীনে ৩০৪টি কলেজের ৬৬ হাজার ৪৯১ জন এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নিলেও এবার আরো ৪টি কলেজ বেড়েছে। জেলাওয়ারি কলেজ সংখ্যা সিলেটে ১৫০, হবিগঞ্জে ৪৯, মৌলভীবাজারে ৪৯ এবং সুনামগঞ্জের ৬০টি। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এরমধ্যে সিলেট জেলায় কেন্দ্রসংখ্যা ৩৩টি, সুনামগঞ্জে ২১টি, মৌলভীবাজারে ১৪টি এবং হবিগঞ্জে ১৮টি কেন্দ্র রয়েছে।


এদিকে, এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে। কক্ষে চারজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত