আপডেট :

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশন এরশাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশন এরশাদের

এবার রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা–সম্পর্কিত তাঁর সই করা এক বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে জানেন না দলটির অন্য নেতারা।

দলটির চেয়ারম্যান জি এম কাদের যখন ভারত সফরে রয়েছেন, সে সময় রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করায় দলে ভাঙনের আশঙ্কা করছেন দলের নেতারা। যদিও জাতীয় পার্টির মহাসচিবসহ নেতাদের অনেকে বলেছেন, তাঁরা রওশন এরশাদের এ ঘোষণার ব্যাপারে কিছুই জানেন না। দলের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই শীর্ষ নেতার বিরোধ চলছে অনেক দিন ধরেই।

আজ গণমাধ্যমে পাঠানো রওশন এরশাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো–চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’ এই বিজ্ঞপ্তিতে তিনি দলের প্রতিষ্ঠাতা কো–চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে সই করেছেন।

তবে এই সংবাদ বিজ্ঞপ্তির ব্যাপারে জানার জন্য রওশন এরশাদ এবং তাঁর পক্ষের নেতাদের মধ্যে গোলাম মসীহ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
যদিও রওশন এরশাদ লিখেছেন, পার্টির নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তের ভিত্তিতে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। কিন্তু জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু) প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আর এভাবে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচন যত এগিয়ে আসছে, জাতীয় পার্টিতে দুই শীর্ষ নেতার বিরোধ তত বাড়ছে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে রওশন এরশাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে জাতীয় পার্টির ভেতরে নানা আলোচনা রয়েছে। আর জি এম কাদের বেশ কিছুদিন ধরে সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়ে আসছেন।

জি এম কাদের ভারত সফরে যান ২০ আগস্ট। এর আগের দিন ১৯ আগস্ট রওশন এরশাদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর রওশন এরশাদ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর তিন দিনের মাথায় রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন।

এদিকে ভারত সফর শেষে কাল বুধবার জি এম কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।
জাতীয় পার্টির কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রথম আলোকে বলেন, তাঁদের দলে বিভক্তি আনার জন্য কোনো মহল এ ধরনের তৎপরতা চালাচ্ছে।

দলটিতে এখন ভাঙনের আশঙ্কা করছেন জাতীয় পার্টির নেতাদের অনেকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত