আপডেট :

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই: মুজিবুল হক চুন্নু

গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই: মুজিবুল হক চুন্নু

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এরকম একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হলেও এটাকে ভুয়া বলে দাবি করছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন গণমাধ্যমে রওশন এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার খবর প্রকাশিত হয়।
এ বিষয়ে চুন্নু বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি নিউজ এসেছে, যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটি একটি ফেক নিউজ।

চুন্নু বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। এছাড়া যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছে, তাদের ব্ল্যাকমেইল করা হয়েছে। গত বছর রওশন এরশাদ চিকিৎসা শেষে যখন দেশে এসেছিলেন তখন এসব স্বাক্ষর নেওয়া হয়েছিল। কোনো সভা তাকে চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেনি।

এদিকে, নিজেকে চেয়ারম্যান ঘোষণার বিষয়ে রওশন এরশাদকে ফোন করলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‌‘যারা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে তাদের জিজ্ঞাস করেন। তারা বিস্তারিত বলতে পারবে। আপনারা রয়েসয়ে নিউজ করেন।’

প্রসঙ্গত, বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা জি এম কাদের ভারত সফর করছেন। গত রবিবার (২০ আগস্ট) তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত