আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভোট বিমুখতা আপনারাই তৈরি করেছেন

ভোট বিমুখতা আপনারাই তৈরি করেছেন

দেশের রাজনীতিবিদদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভোট বিমুখতা আপনারাই তৈরি করেছেন, আমরা করিনি। আমি সামান্য একটা চাকরি করতাম, মাসে মাসে বেতন পেতাম। পলিটিক্স কী, রাজনীতি কী, এত বড় চিন্তা ও সামর্থ্য আমার মাথায় ছিল না। আমার জ্ঞান সীমিত’।

আজ বৃহস্পতিবার তৃণমূল বিএনপির ১৮ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘মানুষকে ভোট কেন্দ্রে নিতে আমাদের প্রচারণা থাকবে। কিন্ত রাজনীতি ও প্রার্থী যারা আছেন তাদের কাজ হবে ভোটারদের কাছে যাওয়া। প্রার্থী যতটা ভোটারের কাছে যেতে পারবে আমরা পারব না। ভোটারের কাছে আপনারা যে আবেদন করতে পারবেন এটা আমরা পারব না’।

তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে যতটা সম্ভব করব। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না এটা দেখব। আপনারা দেখেন ভোটাররা আসছে কি না, কেউ বাধা দিচ্ছে না, আপনারাও বাধা দিচ্ছেন না, অন্যরাও বাধা দিচ্ছে না। কেউ বাধা দিতে পারবে না এই অপরাধ আমরা বন্ধ করিয়েছি। বিধান এনেছি যদি বাধা দেওয়া হয় তাহলে ক্রিমিনাল অফেন্স হবে। কাজেই আপনারা আসবেন। আমরা কিন্তু টিভির মাধ্যমে দেখতে চাইব ওরা (ভোটার) ভেতরে ঢুকছে কি না, ঢোকার পর কিন্তু আমরা ওদের দেখতে পারব না। কারণ, সেই অধিকার আপনার আমার নেই। আমরা দেখব ভোটার পিসফুলি ভোট কেন্দ্রে থেকে বেরিয়ে আসছে কি না। তখন এক ঝাঁক সাংবাদিক তার ইন্টারভিউ নেবে। তারা ঝাঁপিয়ে পড়ে ভোটারকে বলবে- ‘ভাই বা বোন আপনি কি ভোট দিতে পারছেন?’ এভাবে চলতে থাকলে ভোট ভালো হবে। মিডিয়া ব্যবহার করা গেলে ভোট স্বচ্ছতা হবে’।

তিনি আরও বলেন, ‘ভোটার যদি বলেন ভোট বলতে ভেতরে কিছু নেই, সব ডাকাত তাহলে এটাও প্রচার করেন। পুরো দেশব্যাপী প্রচার হয়ে যাক ভোট কেন্দ্রে ভোট হচ্ছে না কেবল ডাকাতি হচ্ছে। আবার যদি সুষ্ঠু ভোট হয় সেটাও যেন প্রচার হয়, আমরা ডিজ ইনফরমেশন চাই না। আমরা গণমাধ্যমের কাছে ডিজ ইনফরমেশন চাই না। আমরা চাই অবজেক্টিভ ইনফরমেশন। সবাই আমাদের সহযোগিতা করেন'।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত