আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

উন্নয়নের মহাসড়কে আমাদের অগ্রযাত্রায় আমরা নিশ্চয়ই সফল হবঃ পররাষ্ট্রমন্ত্রী

উন্নয়নের মহাসড়কে আমাদের অগ্রযাত্রায় আমরা নিশ্চয়ই সফল হবঃ পররাষ্ট্রমন্ত্রী

সকল অন্যায় ও অশুভ শক্তিকে পরাভূত করে সাম্প্রদায়িক সৌন্দর্য ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ড. অরূপরতন চৌধুরীর মিউজিক ভিডিও ‘এলো মা দুর্গা’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের মহাসড়কে আমাদের অগ্রযাত্রায় আমরা নিশ্চয়ই সফল হব’।

তিনি বলেন, ‘সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা পার্বণ উদযাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে প্রতি বছর পূজামন্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে’।

অনুষ্ঠানে ড. অরূপরতন চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। পূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিলে দুর্গাপূজা স্বার্থক হবে।’

অন্যান্যের মধ্যে গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত