আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসে তখন কীভাবে দেশের উন্নয়ন হবে?

যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসে তখন কীভাবে দেশের উন্নয়ন হবে?

দেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।


অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, ‘যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসে তখন কীভাবে দেশের উন্নয়ন হবে? জাতীয় জীবন থেকে ২১ বছর চলে গেছে। এই ২১ বছরে দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। তারপর ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করি।’

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ সৃষ্টি করেছে।’

দুর্ঘটনা যেন না ঘটে এ জন্য চলকদের উদ্দেশে তিনি বলেন, ‘দুর্ঘটনা শুধু মানুষের ক্ষতি করে না। নিজেরও ক্ষতি হয়। আর এখন তো স্পিড লিমিট মেনে চলা, আমি তো নিজেও মেনে চলি। আমি একদিন দেখেছি আমার গাড়ির চালক ৮০ কিলোমিটারের ওপরে গাড়ি চালাচ্ছে। আমি তাকে বললাম, নিয়ম আমরা ভাঙতে পারবো না।’

যাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়িতে যেমন পেট্রোল লাগে, চালকেরও তেমনই পেট্রোল লাগে। তাই চালকরা যাতে বিশ্রাম পায়, তিনি যাতে খাওয়াদাওয়া করতে পারেন, সেদিকে আপনাদেরকেই খেয়াল রাখতে হবে।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা প্রতিদিন আন্দোলন করছে। তারা নাকি আমাদেরকে হটিয়ে দেবে। ঠিক আছে তারা আন্দোলন করতে থাকুক। আমার তো জনগণ আছে। জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য।’

অগ্নি সন্ত্রাসের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘এখন যারা আন্দোলন করছে, তারা যা করছে করুক। কিন্তু কেউ যদি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলে দিয়েছি, মানুষের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত