আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রসমাজের ভূমিকা অতুলনীয়

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রসমাজের ভূমিকা অতুলনীয়

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রসমাজের ভূমিকা অতুলনীয়। ছাত্র সমাজই পারবে দেশি-বিদেশি সকল অপশক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে।

শুক্রবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নিখিল।

চৈতালী ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে শাহ আলী থানার ০৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরপুরস্থ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

চৈতালী-ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় নিখিল আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে ছাত্র সমাজকে মরণব্যাধী নেশা মাদক থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন, নেশা এমন একটি ব্যাধী যাহা পরিবার-সমাজ, জাতি, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।

নিখিল উপস্থিত সকলকে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি দেশি-বিদেশি সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে ছাত্র সমাজকে সোশ্যাল মিডিয়া আরো বেশি স্মার্ট হতে বলেন।

মিরপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সুখে-দুখে, বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৈতালী ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তাহমিনা তুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত