আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে: নৌ প্রতিমন্ত্রী

আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে; তখন আমাদের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরও বেশি বর্ণিল হবে। বর্ণিল উৎসবের বাহ্যিক বিষয়গুলো রাঙিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতা থাকার ফলে।

আজ রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দুর্গোৎসবকে ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে। এ জায়গায় সকলকে সতর্ক থাকতে হবে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। সারা দেশে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা করা হয়। আজকে সেসব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। হত্যাকারীদের বিচার করা হয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে এসেছে। কিন্তু আমাদের সংগ্রাম থেমে নেই। আমরা ’৭২-এর চেতনায় ফিরে যেতে চাই। অনেক ষড়যন্ত্র হচ্ছে যেন আমরা ’৭২-এর চেতনায় ফিরে যেতে না পারি। জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদের নির্মূল করতে পারিনি। ’৭২-এর চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত