আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ

এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।

বিদিশা বলেছেন, ‘আমাদের দেশের ডিরেক্টর ও আর্টিস্টরা এখন অনেক ক্রিয়েটিভ। তারা সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছেন। আমার মনে হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেক কিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারব।’

তিনি জানান, তার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘শত্রুর সঙ্গে বসবাস’ নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। বইটির একটা বড় অংশজুড়ে আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বিদিশা বলেন, ‘আমি চিন্তা-ভাবনা করছি হুসেইন মুহম্মদ এরশাদের একটি বায়োপিক করলে কেমন হয়।’

সম্প্রতি মুক্তি পাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বিদিশা বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে, সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো অবাক হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন, তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছেন। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কী লস করেছেন। মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানো কত কষ্টের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত