আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আজ মুসলিম বিশ্ব জাতির পিতার কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে

আজ মুসলিম বিশ্ব জাতির পিতার কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে

ফিলিস্তিন ইস্যুতে সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের ফিলিস্তিনে এনে বলল এখানে থাকতে পারো তোমরা, এ জায়গা নিরাপদ। মুসলমানরা বলেছিল তোমরা এখানে থাকতে পারো, আমরা নিরাপত্তা দেব। আজ মুসলমানদের সেটারই প্রতিদান দিতে হচ্ছে।

শুক্রবার রাতে ফতুল্লার পঞ্চবটী এলাকায় এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন শামীম ওসমান। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ ওই জায়গায়, ১৬টি মুসলিম রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছে যে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব কি করতে পারে। আজ মুসলিম বিশ্ব জাতির পিতার কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এখানে এসেছি আল্লাহর রাসূলের কথা শুনতে। বক্তারা দিক নির্দেশনা দিবেন। আমরা সে অনুযায়ী চলব। শুনে যেয়ে মাথায় রাখি কয়জন। আমরা তাদের কথা শুনি কিন্তু ধারণ করি কয়জন। হৃদয় কখনও মিথ্যা বলে না।

তিনি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই। ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ্জ, যাকাত করা? ইসলাম হল পূর্ণাঙ্গ জীবনযাপন। আমরা কিন্তু তা পলন করি না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না।

তিনি মাদক প্রসঙ্গে বলেন, আমরা কখন চলে যাবো, কেউ জানি না। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সবার কাছে ভিক্ষা চাই, আল্লাহ সম্মান দিয়েছেন। আজ সারা দেশে এবং নারায়ণগঞ্জের অলিতে গলিতে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ আছে সারা নারায়ণগঞ্জে মাত্র ১৮শ। তার মধ্যে ভালো খারাপ আছে। এদের পক্ষে সকল অলিগলি চেক করা সম্ভব নয়।

তিনি বলেন, কয়দিন বাঁচব জানি না। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, আমি মাদক বন্ধ করতে চাই। এটা আমাদের দায়িত্ব। আমি আপনাদের সকলের সহযোগীতা চাই। ওরা অল্প কয়েকটা মানুষ। আপনাদের কিছু করতে হবে না। আপনারা শুধু নামগুলো নিয়ে আমাকে দিবেন। আল্লাহর ঘরে বলে এসেছি, মাদক তো দূরের কথা মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত