আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে তিন আন্তর্জাতিক সংস্থা আগ্রহ প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে তিন আন্তর্জাতিক সংস্থা আগ্রহ প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে তিন আন্তর্জাতিক সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। সংস্থাগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

 

বুধবার (৮ নভেম্বর) জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানোর পর এই সংস্থাগুলো তাদের আগ্রহ প্রকাশ করেছে। তিনটি সংস্থার মধ্যে কমনওয়েলথের প্রাক নির্বাচনী মূল্যায়ন দলের (প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) সঙ্গে আগামী ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সভার সময় নির্ধারিত হয়েছে। অন্য দুটি সংস্থা থেকে ইতিমধ্যেই প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

ইসি সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ ওই তারিখ চাওয়ার পর ইসি অনুমোদন দিয়েছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রাক-নির্বাচন মিশন পাঠালেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তীতে ইইউ জানায়, তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে। যুক্তরাষ্ট্রের একটি প্রাক-নির্বাচন মিশনও এর আগে বাংলাদেশ সফর করেছে। তবে তারা পূর্ণাঙ্গ মিশন পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত