আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র বিএনপি-জামায়াত : তথ্যমন্ত্রী

পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র বিএনপি-জামায়াত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছিল, আর বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারছে।

সম্প্রতি অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হওয়া রোগীদের দেখতে মঙ্গলবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান তথ্যমন্ত্রী। সেখানেই উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নির্মমতা, নিষ্ঠুরতা এবং তাদের অগ্নিসন্ত্রাসের কারণে খেটে খাওয়া মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারা ২০১৩/১৪ সালের কায়দায় আবারও মানুষের ওপর, যানবাহনের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করছে। তাদের এসব কর্মকাণ্ডকে হিংস্রতা, নির্মমতা শব্দে দিয়ে ব্যাখ্যা করাও যথেষ্ট নয়।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কী অপরাধ? তারা কেন হিংস্রতার শিকার? দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত চেয়ারপারসনের মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এভাবে সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ কেউ কল্পনাও করতে পারে না। পৃথিবীর কোথাও রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয় না। এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে।

তিনি আরও বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসাব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। দলের পক্ষ থেকেও তাদের সহায়তা দেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, তাদের (বিএনপি-জামায়াত) কানে এদের আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে আপনারা এদের কান্না পৌঁছে দেবেন।

এর আগে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর সোমবার এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত