আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং নির্বাচন : ওবায়দুল কাদের

আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং নির্বাচন : ওবায়দুল কাদের

‘নির্বাচন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাম্বার ওয়ান বিরোধী দল নির্বাচনে নেই। তারা শুধু নির্বাচন বয়কটই করেনি—পণ্ড করার জন্য ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে। নির্বাচন ভণ্ডুল করাই তাদের একমাত্র লক্ষ্য।

 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় বিএনপিকে ইঙ্গিত করে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‌‘আমরা একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।’

এসময় নির্বাচনের আগে কী কী করণীয়—সে ব্যাপারে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন ওবায়দুল কাদের।

এদিকে মঙ্গলবার দুপুরে আরেকটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে—এটা ভুল ধারণা। হামলা, সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

শরিকদের আপত্তি থাকলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের বলা হয়েছে আচরণবিধি মেনে চলতে হবে। স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে শরিকদের আপত্তি থাকতে পারে। কিন্তু স্পষ্ট বলেছি, স্বতন্ত্র প্রার্থী থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খানসহ অনেকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত