আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

৭ আসনের বেশি ছাড় নয় শরিকদের: ওবায়দুল কাদের

৭ আসনের বেশি ছাড় নয় শরিকদের: ওবায়দুল কাদের

এবারের নির্বাচনে ১৪ দলের শরিকদের ৭ আসনের বেশি ছাড় দেওয়া হবে না। প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

টিআইবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে যারা মুক্তবুদ্ধির চর্চা করেন, যারা মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, এর মধ্যে একটি হলো টিআইবি। তারা বলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এবার নিবন্ধিত ২৮ দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। তারপরও অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না?’

টিআইবিকে প্রশ্ন ছুড়ে তিনি আরও বলেন, ‘টিআইবি বলেছে, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি বিবেচনায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারও হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নিবন্ধিত ২৮ দল নির্বাচনে আসছে। বিএনপিসহ কয়েকটি দল দূরে রয়েছে। এখন বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণ হবে না তার মানে কী? টিআইবি কী বিএনপির শাখা সংগঠন যে একই সুরে কথা বলছে?’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা জেনেশুনেই এটা করছে। বিএনপি ভাবাদর্শের প্রবক্তা হয়ে, অন্ধ হয়ে কেউ কেউ এমন কথা বলছে। টিআইবি উদ্ভট, উদ্ভট বিষয়ে কথা বলছে।

এবারের নির্বাচনকে নিরপেক্ষতার রেকর্ড হিসেবে রাখার কথাও জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করে রেকর্ড রাখতে চাই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আমাদের দায়িত্ব। কারণ আমরা সরকারি দল। আমরা নির্বাচনে অংশগ্রহণকারী দল নির্বাচনে আচরণবিধি মেনে চলতে হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত