আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ফল দেখে উত্তর দেবো

ফল দেখে উত্তর দেবো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে শরিক দলগুলোর নেতারা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তাদের দাবি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যেন আসন বণ্টন করা হয়।

 

তবে পুনর্বিবেচনার বিষয়টি যদি সমঝোতা না হয়, তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘পুনর্বিবেচনার কী ফলাফল হয় দেখা যাক। তারপর আমরা উত্তর দেবো।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিনয়ের সঙ্গে আসন বণ্টনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি করেছি। যে সাতটি আসনের প্রস্তাব করা হয়েছে, সেটা আরেকটু বাড়ানো দরকার।’

আমির হোসেন আমুর প্রস্তাবকে প্রাথমিক প্রস্তাব হিসেবে গ্রহণ করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণার দাবি জানান তিনি।

এছাড়াও ‘জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার’ বলেন জাসদের এই নেতা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আসন বাড়ানো এবং স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা সম্ভব নয়। এ বিষয়ে ইনু বলেন, আমির হোসেন আমু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা নিজেদের কথা বলেছেন। প্রস্তাবটির পুনর্বিবেচনার দাবি জানিয়ে আমরা আমাদের কথা বলেছি।’

১৪ দলের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয় এমন প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্ট বিষয় ও আসন নিয়ে কোনো আলোচনা হয় না। আলোচনা হয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে। কোন প্রার্থী নির্বাচনে বিজয় অর্জন করবে, এই সম্ভাবনাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। সেই বিবেচনায় নানা ধরনের জরিপ ও আমাদের কাছে যেসব তথ্য-উপাত্ত আছে, সেগুলোর ভিত্তিতেই ১৪ দলের আসন বণ্টন বরাদ্দ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত