আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ লাখ সদস্য

নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ লাখ সদস্য

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে র‍্যাব ও বিজিবি। গতকাল শুক্রবার থেকে রাজধানীসহ সারা দেশে মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‍্যাব ও বিজিবি ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে। ভোট গ্রহণের দুই দিন পর অর্থাত্ ১৩ দিন তারা মাঠে থাকবে। তবে সশস্ত্র বাহিনীর সদস্য ৩ জানুয়ারি থেকে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করবে। এর পাশাপাশি থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ ও আনসার মাঠে কাজ করছে।

 

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আমর্ড পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির নির্বাচনি মাঠে তাদের কার্যপরিধি বণ্টন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রায় ২ লাখ পুলিশ নির্বাচনকে সামনে রেখে সরাসরি মাঠে কাজ করবে। এর সঙ্গে আনসার-ভিডিপির ৬ লাখ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে প্রায় ৫ লাখ ভিডিপি (ভিলেজ ডিফেন্স পার্টি) সদস্য। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব, আমর্ড পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও কোস্ট গার্ডের প্রায় ২ লাখ সদস্য মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষুমভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ লাখ সদস্য মাঠে কাজ করবে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘নির্বাচনে দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে হেলিকপটার ও ডগ স্কোয়াড নিয়োগ করা হবে।’

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব সদর দপ্তরে ১৫টি টহল দল রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। সারা দেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ও ৪৫টি কোম্পানি রয়েছে। এর পাশাপাশি আরো ২৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। ঢাকার বাইরে ৫০টি টহল দল মোতায়েন করেছে র‍্যাব। র‍্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিট সাতটি জোনে বিভক্ত হয়ে মোতায়েন করা হয়েছে। র‍্যাব ডগ স্কোয়াডের ১০টি দল র‍্যাব সদর দপ্তরে প্রস্তুত রাখা হয়েছে। সারা দেশে ঝুঁকিপূর্ণ এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব তল্লাশি শুরু করেছে। র‍্যাব সদর দপ্তর ও ব্যাটালিয়ন অফিস থেকে ৭০০-র অধিক টহল দল নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।

এদিকে, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের জন্য অতিরিক্ত ১ হাজার ৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি। ঐ ম্যাজিস্ট্রেটরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচনি দায়িত্বে থাকবেন।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ শাখার প্রধান কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সারা দেশে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য বিজিবির ১ হাজার ১৫১ প্লাটুন মাঠে নেমেছে।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবির টহল দিতে দেখা যায়। এ ব্যাপারে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঢাকাসহ ৯ জেলায় ৫১টি আসনে ১৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে বিজিবির ১৩টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজ করছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করছি।

উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন: দেশের উপকূলীয় এলাকায় মোতায়েন হয়েছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। ১০ জানুয়ারি পর্যন্ত উপকূলীয় এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত