আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যে কারণে ভোটকেন্দ্রে এখন আর ভোটার পাওয়া যায় না

যে কারণে ভোটকেন্দ্রে এখন আর ভোটার পাওয়া যায় না

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। যে কারণে ভোটকেন্দ্রে এখন আর ভোটার পাওয়া যায় না। 


শনিবার (১৮ মে) যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমান সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন‌ এদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনীতি, মানুষের দাবি একেবারে পদানত, ধ্বংস করে দিয়েছে। এদের মধ্যে নূন্যতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ, শহীদদের প্রতি সম্মান থাকলে সব দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিত।

তিনি বলেন, খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দীদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলেই স্বাধীনতার যে লক্ষ্য তা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে কেউ নির্বাচনী কাজে অংশ নিলে দলে তার প্রাথমিক সদস্য পদ থাকবে না। 

পরে বিএনপি নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে। এসময় সবাইকে তারা উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানান।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত