আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নির্বাচনে বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিজয়ী হয়েছেন ১০ চিকিৎসক

নির্বাচনে বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিজয়ী হয়েছেন ১০ চিকিৎসক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিজয়ী হয়েছেন ১০ চিকিৎসক। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বিজয়ী চিকিৎসকরা হলেন, চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কুমিল্লা-৭ আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবং বতর্মান সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর, সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. আব্দুল আজিজ, যশোর-২ আসনে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুজ্জামান তুহিন, মেহেরপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকে এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর, বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু, নাটোর-৪ আসনে ডা. সিদ্দিকুর রহমানও জয় পেয়েছেন।

তবে পরাজিত হয়েছেন প্রভাবশালী চার চিকিৎসক। তারা হলেন, ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, টাঙ্গাইল-৩ আসনে বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিক হুসেন চৌধুরী ও জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত